AiPraktor পার্টনার প্রোগ্রাম

আপনার ক্লায়েন্টদের AiPraktor-এর সাথে পরিচয় করিয়ে দিন — বাকিটা আমরা করব

আপনি যদি আগে থেকেই ব্যবসাগুলোকে কোনো সেবা দেন — পেজ ম্যানেজমেন্ট, ওয়েবসাইট, মার্কেটিং, ট্রেনিং — তাহলে আপনার ক্লায়েন্টদের জন্য AiPraktor হতে পারে বাড়তি একটি সুবিধা। আপনি শুধু পরিচয় করিয়ে দেবেন; সেটআপ আর সাপোর্ট আমাদের টিম করবে। আর সেই ব্যবসা যতবার রিচার্জ করবে, আমাদের আয়ের একটি অংশ আপনার।

আপনি কী পাবেন

আমাদের সার্ভিস চার্জের ৫%

আপনার আমন্ত্রণ থেকে অ্যাকাউন্ট খোলা প্রতিটি ব্যবসা যতবার রিচার্জ করবে, প্রতিবার আমাদের সার্ভিস চার্জের ৫% আপনার কমিশন — যতদিন সেই ব্যবসা আমাদের সাথে থাকবে, যদি না আপনার চুক্তিতে একটি শেষ তারিখ থাকে।

কমিশন আমাদের আয় থেকে আসে — ক্লায়েন্টের খরচ এক টাকাও বাড়ে না।

কীভাবে কাজ করে

  1. আবেদন করুন

    এই পাতার নিচের ফর্মে আবেদন করুন। আমরা দেখে অনুমোদন দিলে একটি মেইল পাবেন — সেখানে নিজের পাসওয়ার্ড ঠিক করবেন।

  2. ক্লায়েন্টের সাথে কথা বলুন

    যিনি আগ্রহী, শুধু তাঁকেই আমন্ত্রণ পাঠান — একজন একজন করে, তাঁর ইমেইলে। চাইলে একই আমন্ত্রণের লিংক WhatsApp-এ পাঠাতে পারবেন।

  3. দায়িত্ব আমাদের

    ক্লায়েন্ট আমন্ত্রণ থেকে অ্যাকাউন্ট খোলেন। সেটআপ, শেখানো, সাপোর্ট — সব আমাদের টিম দেখে। আপনাকে কিছু করতে হয় না।

  4. কমিশন

    ক্লায়েন্ট রিচার্জ করলে, টাকা পৌঁছানো নিশ্চিত হওয়ার পর কমিশন জমা হয়। মাসে একবার বিকাশ, নগদ বা ব্যাংকে পাঠাই — মোট ৳500 হলে।

কাদের জন্য

যাঁরা আগে থেকেই ব্যবসাগুলোকে নিয়মিত সেবা দেন, আর ক্লায়েন্টরা যাঁদের কথায় ভরসা করেন:

  • ডিজিটাল মার্কেটিং এজেন্সি
  • ফেসবুক পেজ ম্যানেজমেন্ট
  • ওয়েবসাইট / সফটওয়্যার
  • ব্যবসায়িক পরামর্শক
  • ট্রেইনার / কোর্স
  • সাপ্লায়ার / হোলসেলার

নিয়মগুলো, সোজা ভাষায়

  • আমন্ত্রণ শুধু সেই ইমেইলের জন্য। ক্লায়েন্টকে আমন্ত্রণ থেকেই, ওই ঠিকানা দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে — তবেই সেটা আপনার।
  • যে ব্যবসা আগে থেকেই আমাদের পরিচিত — আগে সাইন আপ করেছে বা অপেক্ষার তালিকায় আছে — তার জন্য কমিশন হয় না।
  • একজন একজন করে আমন্ত্রণ, কথা বলার পর। দিনে সর্বোচ্চ ২০টি; প্রতিটি ঠিকানায় একটি আমন্ত্রণ আর বড়জোর একবার মনে করিয়ে দেওয়া।
  • ক্লায়েন্টের কাছ থেকে কখনো টাকা নেবেন না, আর AiPraktor-এর হয়ে কোনো ফিচারের প্রতিশ্রুতি দেবেন না।
  • আপনি দেখবেন প্রতিটি ক্লায়েন্টের অবস্থা আর আপনার মাসের মোট কমিশন — কোনো ক্লায়েন্ট কত খরচ করছেন, সেটা নয়।
  • হার কমলে বা চুক্তির মেয়াদ কমলে অন্তত ৩০ দিন আগে জানাব; পরিবর্তন শুধু পরের রিচার্জগুলোতে।
  • কোনো মাল্টি-লেভেল নেই: আপনি যাদের আনবেন, শুধু তাদের থেকেই কমিশন।
পুরো পার্টনার শর্তাবলি পড়ুন

প্রশ্ন ও উত্তর

আমাকে কি সেটআপ করে দিতে হবে?

না। আপনি শুধু পরিচয় করিয়ে দেন। সেটআপ, সাপোর্ট আর যেকোনো সমস্যা আমাদের টিম দেখে — তাই আপনার নামে কোনো দায় আসে না।

ভিডিও বানাতে বা প্রচার করতে হবে?

না। এটা আপনার নিজের ক্লায়েন্টদের জন্য, যাঁদের সাথে আপনার আগে থেকেই সম্পর্ক আছে।

ক্লায়েন্ট কি কোনো ছাড় পাবেন?

না, AiPraktor সবার জন্য একই। আপনার কমিশন আমাদের আয় থেকে আসে, ক্লায়েন্টের খরচ বাড়ে না।

কমিশন কবে পাব?

মাসে একবার, মোট ৳500 হলে, বিকাশ, নগদ বা ব্যাংকে। কোনো রিচার্জের টাকা না পৌঁছালে সেই কমিশন বাদ যায়।

আমন্ত্রণ কতদিন কাজ করে?

৩০ দিন। এর মধ্যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট না খুললে আবার আমন্ত্রণ পাঠাতে পারবেন।

পার্টনার হতে আবেদন

দুই মিনিট লাগবে। আমরা দেখে মেইলে জানাব।

এটি দিয়েই পরে সাইন ইন করবেন।

আপনি ব্যবসাগুলোকে কী সেবা দেন?
কতগুলো ব্যবসাকে নিয়মিত সেবা দেন?