নতুনএখন সার্ভিস ব্যবসার বুকিংও নেয়

AI AUTOMATION FOR MESSENGER · INSTAGRAM · WHATSAPP

ব্যবসা চালান আপনি, ঝামেলা সামলাবে AI

রাত-দিন মেসেজের উত্তর, ছবি দেখে প্রোডাক্ট চেনা, অর্ডার নেওয়া, কুরিয়ারের খবর, রিভিউ চাওয়া — যে কাজগুলোর পেছনে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা চলে যায়, AiPraktor সেগুলো নিজেই করে। আপনি মন দিন ব্যবসা বড় করায়।

  • মাসিক ফি নেই
  • ১০ মিনিটে সেটআপ
  • ফ্রি AI ক্রেডিট দিয়ে শুরু
  • যখন খুশি বন্ধ
ফ্রি শুরু করুন

ছোট অনলাইন শপ হোক বা বড় ব্র্যান্ড — প্রোডাক্ট বা সার্ভিস, সবার জন্য।

গ্রাহক যেখানে, এজেন্টও সেখানে

  • Messenger
  • Instagram
  • WhatsApp
  • Facebook কমেন্ট

চলছে: Clothing Brand-এর একটা অর্ডারের উদাহরণ, প্রথম সালাম থেকে রিভিউ পর্যন্ত

  1. সালাম
  2. পছন্দ
  3. ছবি
  4. সাইজ
  5. অর্ডার
  6. রসিদ
  7. কুরিয়ার
  8. রিভিউ
২৪/৭রাত ৩টায়ও গ্রাহক উত্তর পান
১০ মিনিটসেটআপ শেষ, কোনো কোডিং ছাড়াই
৳০মাসিক ফি
৩টা অ্যাপএক এজেন্ট, এক ড্যাশবোর্ড

ONE AGENT · EVERY INBOX

Messenger, Instagram, WhatsApp — সব ইনবক্স এক এজেন্টের হাতে

পোস্টের কমেন্টেরও উত্তর দেয়, দরকার হলে ইনবক্সে মেসেজ পাঠায়। সব জায়গায় একই ক্যাটালগ, একই নিয়ম — আর প্রতিটা গ্রাহকের সব কথা জমা থাকে, আবার লিখলে সাম্প্রতিক কথাগুলো মনে রেখেই উত্তর দেয়।

Messengerপেজের ইনবক্স: লেখা, ছবি, ভয়েস, বাটন
InstagramDM-এর উত্তর একই ক্যাটালগ থেকে
WhatsAppআপনার নিজের নম্বর, ফোনও আগের মতো চলে
কমেন্টকমেন্টে নাম ধরে উত্তর, সাথে ইনবক্সে মেসেজ

একটাই এজেন্ট

  • একই ক্যাটালগ, একই নিয়ম
  • সব কথোপকথন জমা রাখে, সাম্প্রতিক কথা মনে রাখে
  • উত্তর বাংলায়, ইংরেজিতে বা দুটোতেই — আপনি বেছে নেন

AN EXAMPLE ORDER · START TO FINISH

একটা অর্ডার, শুরু থেকে শেষ — কীভাবে সামলায় দেখুন

নিচে স্ক্রল করুন। ফোনে ঠিক সেটাই দেখবেন, যা আপনার গ্রাহক দেখেন।

01 / 07

আগে জেনে নেয়, তারপর দেখায়

কেউ শুধু ‘কী কী আছে?’ লিখলে এলোমেলো দশটা ছবি ছুড়ে দেয় না। কয়েকটা অপশন দিয়ে আগে জেনে নেয় কী খুঁজছেন, তারপর ঠিক সেগুলোরই কার্ড দেখায় — দাম, কোড আর বাটনসহ।

ক্যাটাগরি বাটন → প্রোডাক্ট ক্যারোসেল
02 / 07

ছবি দেখেই চিনে ফেলে

গ্রাহক অন্য কোথাও দেখা একটা ছবি পাঠালেন? প্রোডাক্ট কোড, হুবহু ছবি আর দেখতে কেমন — তিনভাবে মিলিয়ে আপনার ক্যাটালগ থেকে ঠিক প্রোডাক্টটা বের করে। নিশ্চিত না হলে আন্দাজে কিছু বলে না, কাছাকাছি তিনটা দেখিয়ে জিজ্ঞেস করে নেয়।

কোড → হুবহু ছবি → দেখতে কেমন
03 / 07

সাইজ, মাপ, স্টক — ঠিকঠাক উত্তর

মাপ জানতে চাইলে সাইজ চার্ট দেখে বলে দেয়, কোন সাইজ স্টকে আছে সেটাও। দাম কখনো নিজে থেকে বানায় না — আপনার ক্যাটালগে যা আছে, সেটাই বলে।

উত্তর আসে আপনার ক্যাটালগ থেকে
04 / 07

চুপ হয়ে গেলে ভদ্রভাবে মনে করিয়ে দেয়

দাম জেনে গ্রাহক চুপ? মেটার ২৪ ঘণ্টার নিয়মের ভেতরেই সুন্দর করে একবার মনে করিয়ে দেয়। কাদের মনে করাবে — হট না ওয়ার্ম — সেটা আপনি বেছে নেন।

২৪ ঘণ্টার ভেতরে · হট / ওয়ার্ম
05 / 07

ভয়েস নোটেই অর্ডার কনফার্ম

টাইপ না করে গ্রাহক ভয়েসে নাম, নম্বর আর ঠিকানা বললেন — AI শুনে বোঝে, অর্ডার কনফার্ম করে, আর আপনার ক্যাটালগের দাম দিয়ে রসিদ পাঠায়। ইংরেজি অক্ষরে বাংলা লিখলেও বোঝে, উত্তর দেয় বাংলায়।

ভয়েস → লেখা → অর্ডার #22987
06 / 07

রেটিং চায়, কুরিয়ারের খবর নিজেই দেয়

অর্ডারের পর গ্রাহকের কাছে রেটিং চেয়ে নেয়। পার্সেল কুরিয়ারে দিলে, ডেলিভারির দিন সকালে — প্রতিটা আপডেট নিজে থেকেই চ্যাটে চলে যায়, ট্র্যাক করার বাটনসহ। Steadfast আর Pathao, দুটোতেই।

Steadfast · Pathao · ট্র্যাক বাটন
07 / 07

ডেলিভারির পর রিভিউ চেয়ে নেয়

পার্সেল পৌঁছালে ধন্যবাদ জানিয়ে আপনার পেজে রিভিউ দিতে বলে। খুশি গ্রাহকের একটা রিভিউ মানে পরের গ্রাহকের ভরসা।

ডেলিভারি → ধন্যবাদ → রিভিউ লিংক

WHEN A PERSON IS NEEDED

যেখানে মানুষের দরকার, সেখানে আপনার টিম

গ্রাহক অভিযোগ করলে, টাকা ফেরত চাইলে বা বিশেষ কিছু চাইলে AI নিজেই আপনার টিমকে ডাকে — কেন ডাকল, সেটাও লিখে রাখে। কাজ শেষে চ্যাট আবার AI-এর হাতে ফিরে যায়।

১ · AI বুঝে নেয় মানুষ লাগবে, কারণও লিখে রাখে

২ · টিমের সবাই সাথে সাথে জানে

৩ · একজন এক ট্যাপে দায়িত্ব নেন

৪ · টাইমার চলে, কতক্ষণ তা আপনি ঠিক করেন

৫ · সময় শেষে চ্যাট নিজেই AI-তে ফেরে

  • 01AI নিজেই বোঝে কখন মানুষ লাগবে, আর কারণটা লিখে রাখে
  • 02ফোনে পুশ, ক্রোম এক্সটেনশন আর ড্যাশবোর্ড — টিম সাথে সাথে জানে
  • 03এক ট্যাপে দায়িত্ব নিন, গ্রাহক কতক্ষণ অপেক্ষা করছেন তাও দেখুন
  • 04১ ঘণ্টা, ৪ ঘণ্টা, নাকি যতক্ষণ না ফেরান — আপনি ঠিক করেন
  • 05সময় শেষে চ্যাট নিজেই AI-তে ফেরে, কাউকে মনে রাখতে হয় না
  • 06Messenger বা WhatsApp থেকেই একটা ‘.’ লিখে চ্যাট নিজের হাতে নিন

YOUR AI ASSISTANT · EVERY CUSTOMER'S FULL STORY

প্রতিটা গ্রাহকের পুরো গল্প এক জায়গায় — পাশে একজন AI সহকারী

গ্রাহকের সাথে আগে কী কথা হয়েছে, কোন ছবি পাঠিয়েছেন, ভয়েসে কী বলেছেন, কী কিনেছেন — সব এক টাইমলাইনে। যেকোনো প্রশ্ন করুন, এক ক্লিকে সারাংশ নিন, আর পরের মেসেজটা AI-কে দিয়ে লিখিয়ে নিন।

  • সারাংশপুরো সম্পর্কটা এক প্যারায়, কথা শুরুর আগেই
  • যা খুশি জিজ্ঞেস করুন‘ইনি আগে কী কিনেছেন?’ ‘শেষবার কী নিয়ে অভিযোগ ছিল?’
  • পরের রিপ্লাইAI লিখে দেয়, আপনি দেখে পাঠান
  • লিডকথার ভেতর থেকে নাম, ফোন আর আগ্রহ তুলে এনে লিড বানায়
  • ক্রোম এক্সটেনশনMeta Business Suite-এর পাশেই একই সহকারী

THE DASHBOARD · PHONE AND LAPTOP

পুরো ব্যবসা এক ড্যাশবোর্ডে — ফোনেও, ল্যাপটপেও

আপনার পুরো টিমের জন্য একটাই অ্যাপ। ফোনে ইনস্টল করে নিন, নোটিফিকেশন পাবেন। কে কোন পেজ দেখবে, সেটা আপনি ঠিক করেন।

Inbox

ইনবক্স

যিনি সবচেয়ে বেশিক্ষণ অপেক্ষা করছেন, তিনি সবার ওপরে

Notifications

নোটিফিকেশন

কেউ দেখে বন্ধ না করা পর্যন্ত থেকে যায়

Leads

লিড

৬ ধাপের পাইপলাইন, আজ কাকে ফোন করবেন

Orders

অর্ডার

রসিদ, এক ক্লিকে কুরিয়ার বুকিং, ইনভয়েস

Follow-ups

ফলো-আপ

হট না ওয়ার্ম — কাকে মনে করাবে

Broadcasts

ব্রডকাস্ট

গত ২৩ ঘণ্টায় যারা লিখেছেন, তাদের কাছে অফার

Bookings

বুকিং

সার্ভিস ব্যবসার বুকিং, এক ট্যাপে কনফার্ম

Knowledge base

নলেজ বেস

আপনার ডকুমেন্ট থেকে খুঁটিনাটি উত্তর

Analytics

অ্যানালিটিক্স

AI কতটা সামলাল, টিম কত দ্রুত উত্তর দিল

Team

টিম

মালিক আর টিমমেট — যার যতটুকু দেখার

THE AGENT DESK

AI-কে শেখান নিজের ভাষায়

  • ‘ডেলিভারি চার্জ ৮০ টাকা করো’ — লিখে দিলেই হলো
  • AI আগে বর্তমান তথ্য দেখিয়ে নিশ্চিত হয়, তারপর টেস্ট করে
  • টেস্টের উত্তর দেখুন ঠিক গ্রাহকের ফোনে যেমন দেখাবে
  • আপনি ‘লাইভ করো’ বললে তবেই চালু, আগের ভার্সনে ফেরা এক ক্লিকে

SERVICES · BOOKINGS · ADMISSIONS

সার্ভিস ব্যবসাও চলবে — বুকিং, অ্যাপয়েন্টমেন্ট, ভর্তি

  • কোচিং, ক্লিনিক, সেলুন, ট্রাভেল — আপনার প্রশ্নগুলো দিয়েই তথ্য নেয়
  • বিকাশ বা নগদে অ্যাডভান্স দিলে ট্রানজেকশন আইডিসহ রেখে দেয়
  • বুকিং রিকোয়েস্ট আসে আপনার কাছে — এক ট্যাপে কনফার্ম
  • গ্রাহক পান কনফার্মেশন, আর আগের দিন ও কয়েক ঘণ্টা আগে রিমাইন্ডার
  • আপনার ডকুমেন্ট থেকে ফি, সিলেবাস, নিয়ম — খুঁটিনাটি সব উত্তর

WHY AIPRAKTOR

সাধারণ চ্যাটবট নয় — সবচেয়ে এগিয়ে থাকা AI এজেন্ট

সাধারণ চ্যাটবট চলে বাঁধা মেনু আর কিওয়ার্ড দিয়ে। AiPraktor কথা বোঝে, ছবি দেখে, ভয়েস শোনে — আর কাজটা শেষ পর্যন্ত করে।

সাধারণ চ্যাটবট আর AiPraktor-এর তুলনা
সাধারণ চ্যাটবটAiPraktor
বাঁধা মেনু আর কিওয়ার্ড — প্রশ্ন একটু ঘুরিয়ে করলেই আটকে যায়
মানুষের মতো কথা বোঝে, প্রশ্ন যেভাবেই করুন
ছবি পাঠালে কিছুই বোঝে না
ছবি দেখে আপনার ক্যাটালগ থেকে ঠিক প্রোডাক্টটা চিনে ফেলে
ভয়েস নোট পেলে চুপ
ভয়েস নোট শুনে উত্তর দেয়
অর্ডার নিতে পারে না
অর্ডার নেয়, রসিদ পাঠায়, কুরিয়ারের আপডেট দেয়
আগের কথা মনে রাখে না
সব কথোপকথন জমা রাখে, সাম্প্রতিক কথা মনে রাখে
মানুষ লাগলে গ্রাহককে ঝুলিয়ে রাখে
টিমকে ডাকে, কাজ শেষে নিজেই ফিরে আসে
এক অ্যাপ, এক ইনবক্স
Messenger, Instagram, WhatsApp আর কমেন্ট — এক জায়গায়
প্রতি মাসে ফি, ব্যবহার করুন বা না করুন
মাসিক ফি নেই — যতটুকু কাজ, ততটুকু খরচ

AI OR A MODERATOR

একই প্রশ্ন, দুই রকম উত্তর

রাত ১১টা ৪২ মিনিটে একজন গ্রাহক একই মেসেজ পাঠালেন দুটো পেজে। একটায় উত্তর দেন একজন মডারেটর, অন্যটায় AiPraktor। আপনাকে কিছুই করতে হবে না — শুধু দেখুন।

চলছে: একটা উদাহরণ — একই গ্রাহক, একই রাত, দুই পেজে একই প্রশ্ন

মডারেটর উত্তর দিলে

প্রথম উত্তরের অপেক্ষা—

  • প্রথম উত্তরমডারেটর উত্তর দিলে: ৯ ঘণ্টা ৩৬ মিনিট পরAiPraktor উত্তর দিলে: এক মিনিটের মধ্যে
  • উত্তরের ধরনমডারেটর উত্তর দিলে: এক-দুই শব্দেAiPraktor উত্তর দিলে: দাম, সাইজ, স্টক — গুছিয়ে
  • এক মেসেজে দুই প্রশ্নমডারেটর উত্তর দিলে: একটার উত্তরAiPraktor উত্তর দিলে: দুটোরই উত্তর
  • আরও ডিজাইন চাইলেমডারেটর উত্তর দিলে: “পেজে দেখুন”AiPraktor উত্তর দিলে: কার্ড সাজিয়ে দেখায়
  • শেষ পর্যন্তমডারেটর উত্তর দিলে: গ্রাহক আর ফেরেননিAiPraktor উত্তর দিলে: অর্ডার কনফার্ম, রসিদসহ

AiPraktor উত্তর দিলে

প্রথম উত্তরের অপেক্ষা—

THE COST OF ONE REPLY

একটা উত্তরের খরচ কত? হিসাবটা ধাপে ধাপে

ধরা যাক, মডারেটরের বেতন মাসে ৳১৫,০০০। সংখ্যাগুলো নিজের হিসাবের সাথে মিলিয়ে নিন।

৳১৫,০০০ ÷ (২৫ দিন × ৮ ঘণ্টা × ৬০ মিনিট) = মিনিটে ৳১.২৫

  1. মাসিক বেতনউদাহরণ হিসেবে ধরা
    ৳১৫,০০০
  2. মাসে কাজের দিন৩০ দিন − ৪ দিন সাপ্তাহিক ছুটি − ১ দিন অন্য ছুটি
    ২৫ দিন
  3. মাসে কাজের সময়২৫ দিন × ৮ ঘণ্টা
    ২০০ ঘণ্টা
  4. এক ঘণ্টার খরচ৳১৫,০০০ ÷ ২০০ ঘণ্টা
    ৳৭৫
  5. এক মিনিটের খরচ৳৭৫ ÷ ৬০ মিনিট
    ৳১.২৫
  6. একটা উত্তর লিখতেমেসেজ পড়া, দাম আর স্টক দেখা, টাইপ করা
    ১ মিনিট বা বেশি
মডারেটরের একটা উত্তর১২৫ পয়সা বা বেশি
অর্থাৎ ৳১.২৫
AI-এর একটা উত্তরসাধারণত ৫–২০ পয়সা

অর্থাৎ হাতে লেখা একটা উত্তরের খরচে AI কয়েকটা উত্তর দেয় — আর প্রতিটা যায় এক মিনিটের মধ্যে, রাত-দিন যেকোনো সময়ে।

  • হিসাবে ধরা হয়েছে, মডারেটর পুরো ৮ ঘণ্টাই একটানা উত্তর দেন। খাওয়া, নামাজ আর বিশ্রামের সময় বাদ দিলে প্রতিটা উত্তরের খরচ আরও বেশি।
  • বোনাস, ওভারটাইম আর রাতের শিফটের খরচ এই হিসাবে ধরা হয়নি।
  • AI-এর খরচ কাটে আপনার AI ক্রেডিট থেকে। রিচার্জের পুরো হিসাব ঠিক নিচের ‘খরচ’ অংশে।

২৪ ঘণ্টা, কোনো ছুটি নেই

রাত ৩টা, শুক্রবার বা ঈদের দিন — গ্রাহক লিখলেই উত্তর পান।

প্রতিবার গোছানো উত্তর

দাম, সাইজ, স্টক, ডেলিভারি — এক মেসেজে, সাজিয়ে। দিনের প্রথম উত্তর আর হাজারতম উত্তর একই যত্নে।

নিজে থেকেই প্রোডাক্ট দেখায়

আরও ডিজাইন চাইলে আপনার ক্যাটালগ থেকে ছবি আর দামসহ কার্ড দেখায়।

কিছুই হারায় না

প্রতিটা অর্ডার, অ্যালার্ট আর টিমকে ডাকার কারণ লেখা থাকে। কেউ দেখে বন্ধ না করা পর্যন্ত নোটিফিকেশন থেকে যায়।

যেখানে মানুষ লাগবে — অভিযোগ, টাকা ফেরত, বিশেষ অনুরোধ — সেখানে AI নিজেই আপনার টিমকে ডাকে। আপনার লোকজন সময় দেন সেই কাজে, যেটা মানুষ ছাড়া হয় না। কীভাবে ডাকে, দেখুন

PAY AS YOU GO · NO MONTHLY FEE

মাসিক ফি নেই। যতটুকু কাজ, ততটুকুই খরচ।

প্যাকেজ নেই, মাস শেষে বিলও নেই। মেসেজ এলে সামান্য খরচ হয়, না এলে উত্তরের খরচও নেই।

AI-এর প্রতিটি উত্তরে খরচ সাধারণত ৫ থেকে ২০ পয়সা।

খরচটা কাটে আপনার AI ক্রেডিট থেকে। কোন উত্তরে কত কাটল, বিলিং পেজে প্রতিটার হিসাব পয়সা ধরে লেখা থাকে।

ফ্রি AI ক্রেডিট দিয়ে শুরু

পেজ যুক্ত করলেই আমাদের পক্ষ থেকে ফ্রি AI ক্রেডিট। কোনো কার্ড লাগবে না।

মেসেজ এলে খরচ, না এলে নয়

মাসিক ফি নেই, বাঁধা কোনো খরচও নেই — বিক্রি কম হলে খরচও কম। ক্রেডিটের মেয়াদ শেষ হয় না; এক রিচার্জে এক বছর চললেও আপত্তি নেই।

বিকাশ, নগদ বা ব্যাংকে রিচার্জ

যখন দরকার, টাকায় রিচার্জ করুন। টাকা পাঠানোর আগেই স্ক্রিনে পুরো হিসাব দেখে নেবেন।

হঠাৎ বিলের ভয় নেই

ক্রেডিট শেষ হওয়ার আগেই ইমেইলে জানিয়ে দেওয়া হয়। শেষ হলে AI থেমে যায়, রিচার্জ করলেই আবার নিজে থেকে চালু।

WHERE YOUR RECHARGE GOES

রিচার্জের টাকার পুরো হিসাব

আপনার রিচার্জ
AI ক্রেডিটসার্ভিস চার্জ

  1. আমাদের ক্যাশিং AI-এর খরচ অনেকটাই কমিয়ে দেয়একই কাজ ক্যাশিং ছাড়া AI-এর সাধারণ দামে করাতে গেলে খরচ অনেক বেশি পড়ত।
  2. হিসাব হয় শুধু যতটুকু সত্যিই খরচ হয়েছেঅনেকে প্রতি মেসেজে বাঁধা দাম নেয়, কাজ ছোট হোক বা বড়। আমাদের কাছে ছোট কাজের খরচ ছোটই।

সাধারণ ক্যাশিং কয়েক মিনিট চুপচাপ থাকলেই সব ভুলে যায় — একা চলা একটা পেজ তাই দুই গ্রাহকের মাঝখানে সুবিধাটা হারিয়ে ফেলে। আমাদেরটা চব্বিশ ঘণ্টাই সচল থাকে।

Your AI credit

খরচ নিয়ে আরও কিছু জানার থাকলে লাইভ চ্যাটে জিজ্ঞেস করুন — AI এজেন্ট এক মিনিটের মধ্যে উত্তর দেবে।

ZERO RISK

শুরু করতে এক টাকাও লাগবে না

চুক্তি নেই, মাসিক ফি নেই, কোনো বাধ্যবাধকতা নেই। একবার চালু করে দেখুন — পার্থক্যটা আপনার গ্রাহকরাই টের পাবেন।

  • ফ্রি AI ক্রেডিট দিয়ে শুরুপকেট থেকে কিছু না দিয়েই নিজের পেজে চালিয়ে দেখুন
  • মাসিক ফি বা চুক্তি নেইযতদিন ইচ্ছা ব্যবহার করুন, যখন খুশি থামান
  • বন্ধ করলেও ডেটা থাকেসব কথোপকথন আর অর্ডার থেকে যায়, কিছুই মুছে যায় না
  • ১০ মিনিটে চালুকোনো কোডিং বা টেকনিক্যাল জ্ঞান লাগবে না
  • নিয়ন্ত্রণ সবসময় আপনারযেকোনো চ্যাট এক ট্যাপে নিজের হাতে নিন
ফ্রি শুরু করুন

YOUR DATA · YOUR CONTROL

আপনার ব্যবসার তথ্য, আপনার নিয়ন্ত্রণে

গ্রাহকের সাথে প্রতিটা কথা, প্রতিটা অর্ডার আপনার ব্যবসার সম্পদ। সেগুলো আমরা কীভাবে রাখি, সোজা ভাষায় বলছি।

  • কোনো ট্র্যাকার নেই

    আমরা কোনো কুকি বসাই না, বিজ্ঞাপন বা অ্যানালিটিক্সের কোনো ট্র্যাকারও চালাই না। কারো ডেটা বিক্রি করি না।

  • চাবিগুলো এনক্রিপ্ট করা

    Facebook, WhatsApp আর AI সংযোগের চাবি এনক্রিপ্ট করে রাখা হয় — কোনো স্ক্রিনে বা ব্রাউজারে কখনো দেখানো হয় না।

  • প্রতি রাতে এনক্রিপ্টেড ব্যাকআপ

    রাখা হয় আলাদা একটা সার্ভারে। ব্যাকআপ খোলার চাবি কোনো সার্ভারেই থাকে না।

  • কে কী দেখবে, আপনি ঠিক করেন

    টিমমেট দেখেন পুরো ব্যবসা, অথবা শুধু আপনার বেছে দেওয়া পেজগুলো। অন্য কোনো ব্যবসা আপনার তথ্য কখনো দেখতে পায় না।

  • চাইলে সব মুছে ফেলুন

    বন্ধ করলেও কিছু মুছে যায় না। আর বললেই আপনার সব তথ্য মুছে দিই।

বিস্তারিত: প্রাইভেসি পলিসিডেটা মুছে ফেলা

LIVE IN 10 MINUTES

১০ মিনিটেই চালু

কোনো টেকনিক্যাল জ্ঞান লাগবে না। মাঝপথে থামলেও সমস্যা নেই — যেখানে থেমেছিলেন, সেখান থেকেই শুরু।

  1. ০:০০
    সাইন আপনাম, ব্যবসার নাম আর ইমেইল
  2. ০:০২
    Facebook পেজ কানেক্টএক ক্লিকে; Instagram থাকলে নিজে থেকেই যুক্ত হয়
  3. ০:০৪
    WhatsApp (চাইলে)স্ক্রিনের QR কোড স্ক্যান করুন, ফোন আগের মতোই চলবে
  4. ০:০৬
    ব্যবসার তথ্য দিনকী বিক্রি করেন, ডেলিভারি চার্জ, সময়, ঠিকানা, প্রোডাক্ট লিস্ট
  5. ০:০৮
    একটা টেস্ট মেসেজগ্রাহকের ফোনে উত্তর কেমন দেখাবে, আগেই দেখে নিন
  6. ১০:০০
    লাইভ!এখন থেকে আপনার এজেন্ট গ্রাহকদের উত্তর দিচ্ছে

QUESTIONS · ANSWERS

শুরু করার আগে যা জানতে চান

যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, তার সোজা উত্তর।

এখানে নেই এমন কিছু জানতে চাইলে লাইভ চ্যাটে জিজ্ঞেস করুন — এক মিনিটের মধ্যে উত্তর পাবেন।

AI ভুল উত্তর দিলে কী হবে?

AI উত্তর দেয় আপনার দেওয়া তথ্য থেকেই — প্রোডাক্ট লিস্ট, দাম, ডেলিভারি চার্জ, নিয়ম। দাম কখনো নিজে থেকে বানায় না, আর নিশ্চিত না হলে আন্দাজ না করে গ্রাহককে জিজ্ঞেস করে নেয় বা আপনার টিমকে ডাকে। যেকোনো চ্যাট আপনি এক ট্যাপে নিজের হাতে নিতে পারেন। কোনো উত্তর বদলাতে চাইলে নিজের ভাষায় লিখে দিলেই হয় — আগে টেস্ট করে দেখবেন, তারপর চালু।

আমার Facebook-এর পাসওয়ার্ড কি দিতে হবে?

না। Facebook-এর নিজের লগইন পেজে আপনি অনুমতি দেন — পাসওয়ার্ড আমরা দেখি না, চাইও না। যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে, বা Facebook-এর সেটিংস থেকে, সংযোগটা তুলে নিতে পারেন।

পেজ বা নম্বর ব্যান হওয়ার ঝুঁকি আছে?

Facebook পেজ আর Instagram চলে মেটার অফিসিয়াল ব্যবস্থায়, আর AI মেটার মেসেজিং নিয়ম মেনে চলে — ২৪ ঘণ্টার নিয়মসহ। WhatsApp যুক্ত হয় আপনার নিজের নম্বরে, WhatsApp Web-এর মতো লিংকড ডিভাইস হিসেবে। এটা মেটার অফিসিয়াল Business API না, তাই নম্বরের কিছুটা ঝুঁকি থাকেই। সেটা কম রাখতে AiPraktor WhatsApp-এ শুধু তাদেরই মেসেজ দেয় যারা আপনাকে মেসেজ করেছেন — গণহারে মেসেজ বা ব্রডকাস্ট কখনো পাঠায় না। আর সব কথোপকথন আমাদের কাছে জমা থাকে, তাই কখনো নম্বর বদলাতে হলেও গ্রাহকের ইতিহাস হারায় না।

গ্রাহকের চ্যাট কারা দেখতে পায়?

আপনি, আর আপনার আমন্ত্রণ পাওয়া টিমমেটরা — তাঁরা দেখেন পুরো ব্যবসা, অথবা শুধু আপনার বেছে দেওয়া পেজগুলো। সার্ভিসটা চালায় বলে AiPraktor-এর কাছেও অ্যাক্সেস থাকে। অন্য কোনো ব্যবসা আপনার তথ্য কখনো দেখতে পায় না — প্রতিটা অনুরোধে সার্ভার এটা যাচাই করে। উত্তর লেখার জন্য দরকারি অংশটুকুই শুধু AI প্রোভাইডারের কাছে যায়।

খরচ কীভাবে হয়?

মাসিক কোনো ফি নেই — AI যতটুকু কাজ করে, খরচ শুধু ততটুকুর। AI-এর প্রতিটি উত্তরে খরচ সাধারণত ৫ থেকে ২০ পয়সা; ছবি দেখে পণ্য খোঁজার মতো বড় কাজে একটু বেশি লাগতে পারে। শুরু হয় আমাদের দেওয়া ফ্রি AI ক্রেডিট দিয়ে, তারপর দরকারমতো বিকাশ, নগদ বা ব্যাংকে রিচার্জ। কোন উত্তরে কত খরচ হলো, বিলিং পেজে প্রতিটার হিসাব লেখা থাকে।

ক্রেডিট শেষ হলে কী হয়?

শেষ হওয়ার আগেই ইমেইলে জানিয়ে দেওয়া হয়। শেষ হলে AI উত্তর দেওয়া থামায়, কিন্তু গ্রাহকের মেসেজ আগের মতোই আপনার পেজে আসে, আপনার টিম উত্তর দিতে পারে। রিচার্জ করলেই AI আবার নিজে থেকে চালু হয়।

সেটআপ করতে কী কী লাগবে?

একটা Facebook পেজ, যার অ্যাডমিন আপনি। Instagram বিজনেস অ্যাকাউন্ট পেজের সাথে যুক্ত থাকলে সেটাও নিজে থেকে চলে আসে। WhatsApp চাইলে আপনার এখনকার নম্বরটাই QR কোড স্ক্যান করে যুক্ত করবেন — নম্বর বদলাতে হয় না, ফোনও আগের মতো চলে। বাকিটা আপনার ব্যবসার তথ্য: কী বিক্রি করেন, ডেলিভারি চার্জ, সময়, ঠিকানা। কোনো কোডিং লাগে না।

কোন ভাষায় উত্তর দেয়?

বাংলা বা ইংরেজিতে — কোনটায়, তা আপনি ঠিক করেন। দুটোই বেছে নিলে গ্রাহক যে ভাষায় লেখেন, সেই ভাষায় উত্তর দেয়। ইংরেজি অক্ষরে বাংলা লিখলেও (যেমন ‘ki ki ache?’) বোঝে, উত্তর দেয় বাংলায়। ভয়েস নোট শোনে, ছবিও দেখে বোঝে।

বন্ধ করে দিলে আমার ডেটার কী হবে?

কোনো চুক্তি নেই, যখন খুশি থামাতে পারেন। থামালে AI উত্তর দেওয়া বন্ধ করে, কিন্তু আপনার কথোপকথন আর অর্ডার আগের মতোই দেখতে পাবেন — কিছুই মুছে যায় না। আর চাইলে একটা ইমেইল করলেই আপনার সব তথ্য মুছে দিই।

সব প্রশ্নের উত্তর এক জায়গায় — হেল্প পেজ

আজ রাতের মেসেজগুলো AI-কে সামলাতে দিন।

ফ্রি AI ক্রেডিট দিয়ে শুরু করুন। ভালো না লাগলে যখন খুশি থামিয়ে দিন — কোনো প্রশ্ন নেই।

ফ্রি শুরু করুন
প্রশ্ন থাকলে নিচের কোণের চ্যাটে লিখুন — আমাদের AI এজেন্ট এক মিনিটের মধ্যে উত্তর দেবে, দরকার হলে আমাদের টিমও আছে।
সাহায্য লাগবে? আমরা আছিযেভাবে সুবিধা, সেভাবেই যোগাযোগ করুন